চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পয়েন্ট হারাল রিয়াল, ভালো হল বার্সা-অ্যাটলেটিকোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। এতে শীর্ষে থাকা রিয়ালের আরও কাছাকাছি চলে আসার সুযোগ হয়েছে বার্সেলোনার। আর পরের ম্যাচ জিততে পারলে টেবিলে পয়েন্টে রিয়ালকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের।

ওসাসুনার মাঠে জুড বেলিংহ্যামের লাল কার্ডের পর মোটেও সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২৪ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৫০, আর ২৩ ম্যাচে বার্সাার পয়েন্ট ৪৮, পরের ম্যাচে জিতলে তারা টেবিলে ধরে ফেলবে রিয়ালকে।

প্রথমার্ধে এল সাদরে যথারীতি রিয়াল মাদ্রিদ শো। ১৫ মিনিটে মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ধীরেসুস্থে খেলতে থাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Banglabid

বিপত্তি বাধে ৩৯ মিনিটে। এসময় ফাউল করে সরাসরি রাল কার্ড দেখেন জুড বেলিংহ্যাম। রেফারির সাথে তর্কে জড়ালেও লাভ হয়নি ইংলিশম্যানের। প্রথমার্ধের বাকি সময় লস ব্লাঙ্কোসরা ১০ জনের দল নিয়ে খেললেও কোনো বিপদ ঘটাতে পারেনি ওসাসুনা। টেবিলের নয়ে থাকা দলটি ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর রিয়াল মাদ্রিদের ১০ জনের সুবিধা কাজে লাগিয়েছে ওসাসুনা। আক্রমণের পর আক্রমণে দিশেহারা হয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার গোলটি আসে ৫৮ মিনিটে। ৫৬ মিনিটে রিয়ালের ডি বক্সের মধ্যে ওসাসুনার খেলোয়াড়কে ফাউল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

রেফারি মন্টেরিও ভিডিও রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেন ওসাসুনার পক্ষে। রিয়ালের খেলোয়াড়রা ক্ষোভে ফেটে পড়লেও কাজ হয়নি, সেখান থেকে ফরোয়ার্ড অ্যান্টি বুদিমির গোল করে ১-১ সমতায় ফেরান স্বাগতিকদের।

Reneta

এরপর অনেক চেষ্টা করেও কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগোরা। ১-১ সমতায় শেষ করে লা লিগার টেবিল জমিয়ে তুলেছে রিয়াল, সুবিধা করে দিয়েছে বার্সা ও অ্যাটলেটিকোকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোএমবাপেওসাসুনাবার্সাবুদিমিররিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT