চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবের দৃঢ়তায় এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়ান গেমস হকিতে বাছাইপর্বের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরে ও উজবেকিস্তানের সাথে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা, নেমে গিয়েছিল স্থান নির্ধারণী লড়াইয়ে। সেখানে টাইব্রেকারে গোলকিপার বিপ্লব কুজুরের অসাধারণ দক্ষতায় এশিয়ান গেমস হকির মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচে চার কোয়ার্টার শেষে ৪-৪ গোলে ড্র করে হংকং চায়না ও বাংলাদেশ। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। চমক দেখান বাংলাদেশ গোলকিপার বিপ্লব কুজুর, ঠেকিয়ে দেন ৩টি পেনাল্টি শট। বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে উঠে যায় মূলপর্বে।

পেনাল্টিতে প্রথম কর্নার থেকে গোল করে হংকং চায়না। বাংলাদেশের রাকিবুল হাসান গোল করতে পারেননি। পরে হংকংয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থসহ টানা তিন পেনাল্টি ঠেকিয়ে দেন গোলকিপার বিপ্লব। তার অসাধারণ সেভে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমসের আসর বসবে জাপানে, মূলপর্ব শুরু হবে আসছে সেপ্টেম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস বাছাইথাইল্যান্ডবাংলাদেশবিপ্লবলিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

পরবর্তী

স্ত্রীর বিরুদ্ধে যে হুঙ্কার দিলেন থালাপতি বিজয়

পরবর্তী

স্ত্রীর বিরুদ্ধে যে হুঙ্কার দিলেন থালাপতি বিজয়

মধ্যরাতে শিরীন শারমিনকে আটক ও আদালতে বিশৃঙ্খলায় আসকের উদ্বেগ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT