৫২ বছর বয়সে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। স্কুবা ডাইভিং করার সময় এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতেই সেখানে গিয়েছিলেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে জুবিন অসংখ্য স্মরণীয় গান উপহার দিয়েছেন। ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলি’ তো বটেই, তার কণ্ঠে ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু বাতা’সহ বহু গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। যেগুলো চার্টবাস্টার হয়ে উঠেছিল এবং ভারতব্যাপী মানুষের মুখে মুখে ফিরেছে।
শুধু হিন্দি গান নয়, বাংলা সিনেমাতেও তার কণ্ঠে বহু গান পেয়েছে ভীষণ শ্রোতাপ্রিয়তা। বিশেষ করে পশ্চিমবঙ্গের সিনেমায়। এমনকি বাংলাদেশি সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় ‘ঢাকার পোলা’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন জুবিন। তার স্মৃতিতে ফিরে দেখা যাক সেসব বাংলা গান—
মন ভাঙা আয়না
মন মানে না
চোখের জলে
যে দেশে
প্রিয়া রে
বোঝে না সে বুঝে না
তোমার আমার প্রেম
ঢাকার পোলা








