চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার ব্যাংকনোটের বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার অর্থ যোগ হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গত দুই বছরের মধ্যে এটাই সর্বোচ্চ রিজার্ভ। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ এই অঙ্ক ছুঁয়েছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী এই রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইএমএফ থেকে দুই কিস্তিতে ১৩০ কোটি ডলার, এডিবি থেকে ৯০ কোটি ডলার এবং জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যোগ হয়েছে।

Banglabid

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রিজার্ভের মোট অঙ্ক থেকে স্বল্পমেয়াদি দেনা বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ বের করা হয়। এছাড়া একটি ‘ব্যয়যোগ্য রিজার্ভ’-এর হিসাবও রয়েছে, যেখানে আইএমএফের এসডিআর, ব্যাংকগুলোর ফরেন কারেন্সি ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিল বাদ দেওয়া হয়। এই হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে প্রবাসীরা বৈধ পথে বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ফলে ডলারের বাজারে চাপ কমেছে। গত ১০ মাস ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। একই সময়ে ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা এবং ঋণ হিসেবে ৫০০ কোটির বেশি ডলার দেশে এসেছে। এতে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। বাজার স্থিতিশীল রাখতে এ রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

Reneta

রিজার্ভের এই চাপ মোকাবিলায় বাংলাদেশ সরকার ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তার আবেদন করে। মূলত চলতি হিসাবের ঘাটতি, টাকার অবমূল্যায়ন এবং রিজার্ভের দ্রুত হ্রাস ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০ বিলিয়ন ডলারবৈদেশিক ঋণ সহায়তারিজার্ভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার দায়িত্বে রদবদল

পরবর্তী

ঢাকা-বেইজিং-ইসলামাবাদ জোট গঠন: নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী
পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-বেইজিং-ইসলামাবাদ জোট গঠন: নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT