চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা চাঁদকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন

শামীম খানশামীম খান
৬:৩০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
- সেমি লিড, আদালত, জনপদ, মাগুরা
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদকে আজ রোববার মাগুরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। 

আদালতে পুলিশের পক্ষ থেকে চাঁদকে ৭ দিনের রিমান্ড দেয়ার আবেদন করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন ও রিমান্ড আবেদনের জন্য আগামীকাল ১৭ জুলাই সোমবার দিন ধার্য করেছেন।

আবু সাঈদ চাঁদের আইনজীবী অ্যাভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদকে শনিবার ফরিদপুর কারাগার থেকে মাগুরা কারাগারে আনা হয়। রোববার সকালে একটি প্রিজন ভ্যানে মাগুরা আদালতে আনা হয়। আগামীকাল সোমবার জামিন আবেদনের মাধ্যমে আইনী লড়াই করে আমরা তাকে মুক্ত করবো।

ওয়াশিকুর রহমান কল্লোল আদালতে প্রবেশের মুখে আবু সাঈদ চাঁদের ওপর বাদী পক্ষের হামলার অভিযোগ এনেছেন। এই বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন বলেন, আবু সাঈদ চাঁদকে আদালতে আনার সময় আদালতে প্রবেশের মুখে আগে থেকে উপস্থিত স্থানীয় বেশ কয়েকজন যুবক বিক্ষোভ ও জুতা প্রদর্শন করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলে একজন পুলিশ সদস্য আহত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাখারুল ইসলাম শাকিল বিজ্ঞ আদালতের কাছে  চাঁদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন।

মামলার বাদী জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন। এরই প্রেক্ষিতে গত ২৪ মে আমি ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানির মামলা মামলা করি। এই মামলায় আজ আসামী চাঁদকে মাগুরার সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আমরা আদালত ফটকে দাড়িয়ে তার প্রতি ঘৃণা প্রদর্শন করেছি। পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু সাঈদ চাদপ্রধানমন্ত্রীবিএনপিমাগুরাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় বিএডিসির হাইব্রিড ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

জুন ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মরিচের ফলনে ধস, দুশ্চিন্তায় কৃষক

জুন ১৬, ২০২৬

ড্র-জ্বর ছড়াচ্ছে বিশ্বকাপে, রেহাই পাচ্ছে না কোনো পরাশক্তিই

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT