চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিতিকে হারানোর ৭ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৩
বিনোদন
A A

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি চলে যাওয়ার ৭ বছর পূর্ণ হলো সোমবার। ২০১৬ সালের ২০ মার্চ ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তারকা।

মৃত্যুর পর দিতিকে তার বাবা মায়ের পাশে পারিবারিক গোরস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁও দত্তরপাড়াতে দাফন করা হয়। মৃত্যুর সময় দিতি একপুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এ নায়িকার অসময়ে চলে যাওয়া কেউই মেনে নিতে পারেননি। আজও সেই অপূরণীয় ক্ষতি বয়ে বেড়াচ্ছে চলচ্চিত্রাঙ্গন। মৃত্যুর ৭ম বর্ষে তাই চলচ্চিত্রের তারকা অভিনেতা,নির্মাতারা এ দিনে দিতিকে স্মরণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতির অভিনয় নিয়ে কথা বলছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ১৯৬৫ সালের ৩১ মার্চ জন্ম নিয়েছিলেন দিতি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচীর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। দিতি অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। সেই ছবিটি মুক্তি পায়নি।

তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আজমল হূদার ‘আমিই ওস্তাদ’। এরপর প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেন দিতি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হচ্ছে ‘রাজা বাবু’ এবং ‘সুইটহার্ট’।

সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ৩১ বছরের অভিনয় ক্যারিয়ারে দিতি চলচ্চিত্র ছাড়াও টিভি নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন এও কাজ করেছেন। তাকে দেখা গেছে রান্না বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনাতেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীএফডিসিদিতিনায়িকাপারভীন সুলতানা দিতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT