শিল্প সাহিত্য

গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গফরগাঁও সাহিত্য সংসদ ২৫ মে (বুধবার) বিকালে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

সংগঠনের আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট সাইফুস সালেহীন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাশার, চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু, সংস্কৃতিসেবী ইউনুস আলী, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, গফরগাঁও সাহিত্য সংসদের যুগ্ম আহ্বায়ক , অসীম আচার্য , সদস্য নাসির উদ্দিন প্রমুখ।

আবুল কালাম আজাদ রাইজিং সান অ্যাওয়ার্ড গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্য আতিকুর রহমান সোহাগ, কাজী নজরুল ইসলামের অভিভাষণ আবৃত্তি করেন বাচিক শিল্পী জোবায়েত হোসেন রিমন।

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তাঁর সাহিত্য যেমন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণ মুক্তির সংগ্রামে মানুষকে উজ্জীবিত করেছিল একইভাবে সমকালীন বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ার কাজে অফুরন্ত প্রেরণা যুগিয়ে চলেছে।

বিষয়:গফরগাঁও নজরুল জয়ন্তী সাহিত্য সংসদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…