চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
১০:৩১ অপরাহ্ণ ১৯, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, ময়মনসিংহ
A A
ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জুন) রাতে গফরগাঁও থানায় বাদি হয়ে ভুক্তভোগী শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শিশু একই উপজেলার একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়ালেখা করে।

অভিযুক্তের নাম আল আমিন (৩৭)। সে-ও একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটি বাড়ি থেকে প্রতিদিন সকালে মাদ্রাসায় যায় এবং মাদ্রাসায় পড়া শেষে বাড়িতে ফিরে আসে। গত বছরের ১৯ ডিসেম্বর বিকেল পাঁচটায় মেয়েটি তার মাদ্রাসায় পড়া শেষে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে স্থানীয় আল আমিনের মনোহারী দোকানে একশত টাকা ভাংতি নেওয়া জন্য যায়। পরবর্তীতে আল আমিন মেয়েকে মজা বিস্কুট দেওয়ার কথা বলে ফুসলিয়ে পরিত্যক্ত এবতেদায়ি টিনসেড মাদ্রাসা ঘরের ভিতর নিয়ে মুখ চেপে ধরে  জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনার বিষয়ে কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। ভিডিও সোস্যাল মিডিয়ায় ছাড়ার হুমকি দিয়ে শিশুটিকে আল আমিন নিজের কাছে আসতে বলে এবং বিভিন্ন তারিখ ও সময়ে মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে ডাকে।

সর্বশেষ গতকাল রোববার (১৮ জুন) দুপুর দেড়টায় মেয়েটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আল আমিন পুনরায় মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে টানাহেঁচড়া করলে মেয়েটি ডাক-চিৎকার দিয়ে দৌঁড়ে বাড়িতে চলে আসে। মেয়ে বাড়িতে এসে ঘটনার বিষয়ে তার মাকে বিস্তারিত জানায়।

Reneta

বক্তব্য জানতে চাইলে ভুক্তভোগী শিশুটির মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ে। শিশু মেয়েটির সঙ্গে এমন করবে ভাবতেও পারিনি। মানুষরূপী এই জানোয়ারের ফাঁসি দাবি করছি।

মেয়েটির ভাই বলেন, একজন মানুষ কোনো শিশুর সঙ্গে এমন জঘন্য আচরণ করতে পারে না। আমার বোনটি সবসময় কান্নাকাটি করছে। এই নরপশুর উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে। একইসঙ্গে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগ দায়েরগফরগাঁওমাদ্রাসায় শিশু ধর্ষণশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

জুন ২৪, ২০২৬

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

জুন ২৪, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT