৭৪তম জন্মবার্ষিকীতে হুমায়ূন মেলা ও হিমু দিবসের আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো বাংলা কথাসাহিত্যের রাজপুত্র কিংবদন্তি লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই হুমায়ূন মেলায় আয়োজদের আশা, তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে নন্দিত এই গুণী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন। মেলার প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ডট কম ডট বিডি, পাওয়ার্ড বাই নতুন ধরা।






