বিনোদন

আগন্তুকের উদ্যোগে প্রথমবার ‘আলী যাকের সম্মান’

আলী যাকেরের ছবি, তিনি ভাবুক মুখে হাত চিবুতে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের ছবি, তিনি ভাবুক মুখে হাত চিবুতে থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা নাট্যাঙ্গনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব আলী যাকের। নাটকের চর্চা, প্রসার ও নাট্য আন্দোলনে বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই রেখেছেন অগ্রণী ভূমিকা। রচনা, অভিনয় ও নির্দেশনা- শিল্পের তিন মাধ্যমেই ঘটিয়েছিলেন নিজের সফল বহিঃপ্রকাশ।

গুণী এই মানুষের জীবন ও কর্মকে উদযাপন করতেই রেপার্টরি থিয়েটার দল আগন্তুক এর উদ্যোগে প্রথমবার দেয়া হচ্ছে ‘আলী যাকের সম্মান’ পদক।

আগামী শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেয়া হবে এই পদক। সেইসঙ্গে অনুষ্ঠানে থাকবে নাটক, গান, নাচ, কবিতা ও স্মৃতিকথা।

প্রথমবার কে পাচ্ছেন ‘আলী যাকের সম্মান’? জানতে চাইলে আগন্তুকের পক্ষে অভিনেতা শতাব্দী ওয়াদুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার পদক প্রদানের দিনেই আমরা সবাইকে জানাতে চাইছি। তবে যাকে আলী যাকেরের মতো নাট্য পুরোধার নামে পদকটি দেয়া হচ্ছে, তিনি সর্বৈব সম্মানিত ও গুণী মানুষ ই।

রেপার্টরি নাট্যচর্চার মনভঙ্গি নিয়ে ২০১১ সালে দেশের নাট্যাঙ্গনে যাত্রা শুরু করে আগন্তুক। দলটির প্রযোজনায় জনপ্রিয়তা পেয়েছে ধলেশ্বরী অপেরা ও অন্ধকারের মিথেন এর মতো নাটক। শতাব্দী ওয়াদুদ ছাড়াও আগন্তুকে আছেন ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার সহ বেশকিছু নাট্যদলের সদস্যরা।

বিষয়:আগন্তুক আলী যাকের কবিতা গান নাচ নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…