আদালত

কিশোরগঞ্জে বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

কিশোরগঞ্জে বিএনপি নেতার রিমান্ড ও জামিনের জন্য আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কক্ষে বিএনপি নেতার রিমান্ড ও জামিনের শুনানি চলাকালে পুলিশ ও আইনজীবীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেফতার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে কিশোরগঞ্জ আদালত।

আজ মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন ৭ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যরা।

এর আগে, গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদের (৬৫) নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

বিষয়:কিশোরগঞ্জ চাঁদ বিএনপি বিএনপি নেতা চাঁদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…