চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার যেনো সম্মুখযুদ্ধে রাজ-পরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

রাজ-পরীর দাম্পত্য বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন! বিশেষ করে সিনেমা অঙ্গনে এ নিয়ে আলোচনা-সমালোচনা যেনো থামছেই না। প্রথমে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন পরী। ফেসবুকে একাধিকবার এ বিষয়ে কথা বলেন তিনি। শুরুতে চুপ থাকলেও এবার এ নিয়ে বেশ সরব অবস্থানে শরিফুল রাজ!

নিরবতা ভেঙে সোমবার সন্ধ্যায় রাজ বিচ্ছেদ নিয়ে কথা বলেন। জানান, চুপ থাকার কারণ। বলেন,‘পরী আমার সন্তানের মা, সে কারণে চুপচাপ আছি’। পরক্ষণেই পাল্টা জবাব দিতেও ভুলেননি রাজ।

এক ফেসবুক স্ট্যাটাসে পরী জানিয়েছিলেন, রাজকে তার জীবন থেকে ছুটি দিয়েছেন! সোমবার সন্ধ্যায় এ কথার জবাবে রাজ বলেন,‘আমি সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই।’

তাদের মধ্যে চলমান ‘স্নায়ুযুদ্ধ’ তখনই যেনো সম্মুখযুদ্ধে রূপ নেয়ার আভাস! রাজের এমন পাল্টা জবাব যে পরী খুব ভালোভাবে দেয়নি, সেটাই যেনো উচ্চকিত হলো রাজের একটি স্ট্যাটাসে! কী বলেছেন রাজ সেখানে?

মঙ্গলবার ভোর রাতে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

এ বিষয়ে রাজ কথা না বললেও আপাতদৃষ্টিতে আন্দাজ করা যাচ্ছে, হয়তো হুমকির জবাবেই এরকম লিখেছেন রাজ। না হলে গডফাদারদের সরাসরি দেখে নেওয়ার কথা কেন বলবেন!

Reneta

শিগগির আইনজীবীর সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন রাজ। বলেন,‘আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। বসে যত দ্রুত সম্ভব অফিশিয়ালি সিদ্ধান্ত নিবো। সন্তান কার কাছে থাকবে এ ব্যাপারে যে আইনি পরামর্শ দেবে সেটাই মেনে নেব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গডফাদারপরীপরীমনিবিচ্ছেদরাজরাজ্যলিড বিনোদনসন্তানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT