বাংলাদেশ

নয়াদিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন, বাংলাদেশসহ ১৩ দেশের অংশগ্রহণ

নয়াদিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন, বাংলাদেশসহ ১৩ দেশের অংশগ্রহণ

মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ

দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে চার দিনব্যাপী একটি বহুপাক্ষিক আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সম্মেলন।

২৫ অক্টোবর শুরু হওয়া এই আন্তর্জাতিক ফোরামটি চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং সমন্বিত অপরাধ দমনে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: উগ্রবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক রুখতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, মাদক চোরাচালান, মানব পাচার এবং আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ প্রতিরোধ, নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা।

এই সম্মেলনে ভারতের আমন্ত্রণে বাংলাদেশসহ ১৩টি দেশের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বিভাগের প্রধানরা অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনেই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান।

বাংলাদেশের পক্ষে সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ।

বিষয়:গোয়েন্দা ও নিরাপত্তা দক্ষিণ এশিয়া নয়াদিল্লি মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সন্ত্রাসবিরোধী সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…