চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে পিপি-জিপিসহ ৩১ আইন কর্মকর্তা নিয়োগ

হাকিম বাবুল হাকিম বাবুল
৯:৪৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুরে তিনজন আইন কর্মকর্তা বসে আছেন, একটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জিপি (সরকারী কৌঁসুলি) ও পিপি (পাবলিক প্রসিকিউটর) সহ ৩১ আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার ১৮ নভেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক পত্রে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। একই আদেশে আগে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা সবাই বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বলে জানা গেছে।

জেলা জজ আদালতে সরকারী কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি পাবলিক প্রসিকিউর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আশরাফুন্নাহার (রুবি)। ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম নারী আইনজীবী হিসেবে পুর্ণাঙ্গ পিপি হলেন আশরাফুন্নাহার (রুবি)।

Banglabid

১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিভিন্ন আদালতের আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতিতে নতুন পিপি-জিপিসহ সরকারি আইন কর্মকর্তা নিয়োগের বিষয়টি ছড়িয়ে পড়লে আইনজীবীরা নতুন নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং আইনজীবী সমিতির ২ নং ভবনে সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। পরে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের মধ্যে ২৮ জন শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সাথে সাক্ষাৎ করে যোগদানপত্র জমা দেন।

জিপি-পিপি’র পাশাপাশি একই আদেশে জেলা জজ আদালতে একজন অতিরিক্ত সরকারী কৌঁসুলি (অতিরিক্ত জিপি) এবং ৫ জন সহকারি সরকারী কৌঁসুলি (এজিপি), জেলা ও দায়রা জজ আদালতে ৩ জন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এবং ১৮ জন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একজন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা জজ আদালতের নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত জিপি হলেন-অ্যাডভোকেট আবুজার গাফ্ফারী। জেলা ও দায়রা জজ আদালতে ৩ জন অতিরিক্ত পিপিরা হলেন-অ্যাডভোকেট আলহাজ্ব মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম (আতাহার), অ্যাডভোকেট এম.কে. মুুরাদুজ্জামান। এছাড়া ৫ জন এজিপি হলেন-মো. আফছার উদ্দিন, মো. জয়নাল আবেদীন, মো. আশরাফুল ইসলাম (সোহেল), শারমীন সুলতানা বিথী ও সিদ্দিকুর রহমান ভুঁইয়া। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শামছু হক।

Reneta

জেলা ও দায়রা জজ আদালতের ১৮ এপিপি হলেন-মো. আশরাফুল আলম (লিচু), মুন্সী মো. মহসিন, মোছা. রৌশনারা বেগম, মো. গোলাম হক সরকার, মোহাম্মদ হারুন-অর-রশীদ (বাচ্চ), শাহনুর রহমান রুবেল, মো. আদিলুজ্জামান, মো. আল আমিন, মোহাম্মদ রাশেদুর রহমান (রাসেল), মোহাম্মদ সুজাউদদৌলা, মোক্তারোজ্জামান (মুক্তার), আলহাজ্ব মো. জমশেদ আলী, মো. মাছউদুর রহমান শামীম, এ.কে.এম. হাবিবুল ইসলাম হাবিব, আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান (রুনু), মো. সেখ সাহেদ রহমান, মো. মতিউর রহমান (২) এবং মো. বজলুর রহমান।

সদ্য নিয়োগপ্রাপ্ত জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আগামীকাল বুধবার ২০ নভেম্বর থেকে তারা আদালতে আইনগত দায়িত্ব পালন শুরু করবেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার (রুবি) বলেন, আমি নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে লড়ে যাবো।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন কর্মকর্তাজিপিপিপিশেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি’র চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দাওয়াত

পরবর্তী

বাংলাদেশের ঋণমান ‘স্থিতিশীল’ থেকে নামিয়ে ‘নেতিবাচক’ দেখালো মুডিস

পরবর্তী
মুডিসের অফিসের ভেতরে লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ঋণমান ‘স্থিতিশীল’ থেকে নামিয়ে ‘নেতিবাচক’ দেখালো মুডিস

অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাইনবোর্ড, গেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিবি-বিশ্বব্যাংক থেকে ডিসেম্বরের মধ্যে ১১০ কোটি ডলার পাবে বাংলাদেশ

সর্বশেষ

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT