বাংলাদেশ

দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনের জন্য উচ্চ ভোল্টেজ তারের জাল এবং বিদ্যুৎ কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় সূর্যাস্তের সময় বিদ্যুৎ কেন্দ্রের উচ্চ ভোল্টেজ তারের জাল ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড হয়েছে।

এর আগে গতবছর ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট উৎপাদনের এ রেকর্ড ছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে যথাযথ গ্যাস পাওয়া এবং চাহিদা বেশি থাকায় এই উৎপাদন সম্ভব হয়েছে। দেশে চলতে থাকা তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেশি। তারপরও দেশের কোথাও লোডশেডিং ছিল না বলে পিডিবি জানিয়েছে।

বিষয়:বিদ্যুৎ উৎপাদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…