স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে, মশার লার্ভা ও রক্তের নমুনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতের গ্লাভস পরা একজন ডেঙ্গু পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করছেন, পেছনে ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৪৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

এর আগে, গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। আর, ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…