চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে কোয়াব নির্বাচনে প্রার্থী হননি তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল, কোয়াব নির্বাচনে না দাঁড়ানোর কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচন হয়ে গেল। নির্বাচনে ভোট দিতে এসেছিলেন তামিম ইকবাল। তিনি কোন পদে পার্থী হননি। ভোট দেয়া শেষে জানিয়েছেন কারণ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির একাডেমি ভবনে হয়েছে নির্বাচন কার্যক্রম। ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখিতে প্রার্থী না হওয়ার কারণ জানান তামিম।

বলেন, ‘আপনারাও জানেন আমি কী কারণে আসিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্রিকেট ক্যারিয়ারের ১৫-১৬ বছরে এটা দেখতে পারিনি। আজ এটা দেখে আমি নিজেও অনেক খুশি।’

Banglabid

প্রথমবার চোখের সামনে কোয়াব নির্বাচন দেখে আনন্দিত তামিম, ‘আমি ক্রিকেট ক্যারিয়ারের শেষ ১৫-১৬ বছরে এটা দেখতে পারি নাই। আজকে এই উৎসবমুখর পরিবেশে আসতে পেরে আমি নিজেও অনেক খুশি। এমন অনেক সিনিয়র ক্রিকেটার আছেন যার সাথে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। এটা সুন্দর কার্নিভালের মতো হল। ব্যাপারটা সুন্দর। এটা ধরে রাখতে হবে। কঠিন সময় এখন শুরু হবে। রিফর্ম করা, নির্বাচন করা, নতুন সভাপতি, কমিটি তো প্রায় পেয়েই গেছি। তারপর যে কাজগুলো সেদিকে মনোযোগ দিতে হবে।’

নতুন কমিটি সব ভুল শুধরে এগিয়ে যাবে আশা তামিমের, ‘যেহেতু আমরা পুনর্গঠনের মধ্যে ছিলাম এবং দ্রুত নির্বাচন করাতে চেয়েছিলাম, আমি অ্যাডহক কমিটির সদস্য ছিলাম না, তবে আমার সাথে কথা হতো। এখানে অনেককিছু আছে যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এমন হতে পারত, অমন হতে পারত। আমাদের মূল ইচ্ছা ছিল নির্বাচন হয়ে যাক, কমিটি হয়ে যাক। তারপর তাদের দুবছর সময় থাকবে। এরমধ্যে সব সিস্টেমেটিকভাবে করে ফেলতে হবে। এখন পর্যন্ত খুব ভালো লাগছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়াবতামিম ইকবালনির্বাচনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT