চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের আইডল রোনালদো, খেলবেন ৭ নম্বর জার্সিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে এসে ৭ নম্বর জার্সিটিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১০ সালের পর জার্সি নম্বরটি নিজের ‘ট্রেডমার্কেই’ পরিণত করেছেন পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী। এবার রিয়ালের সেই ‘৭ নম্বর’ জার্সি পেলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। জানালেন, রোনালদোই তার আইডল। 

দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস-রদ্রিগো মাঠ ও বাইরে দুর্দান্ত এক জুটি। রিয়ালের সঙ্গে একই মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন দুজনই। করিম বেনজেমা, মার্কো আসেনসিও এবং এডেন হ্যাজার্ডের পর এবার রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির ভরসার জায়গাও এই জুটি। যা তাদের জার্সির সংখ্যাতেই প্রকাশ পেয়েছে। এবার লস ব্লাঙ্কোসদের হয়ে ভিনিসিয়াস ‘৭ নম্বর’ এবং রদ্রিগো ‘১১ নম্বর’ জার্সিতেই মাঠ মাতাবেন।

২৩ বর্ষী ভিনিসিয়াস বলেছেন, ‘এই জার্সিটি পাওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক দুর্দান্ত খেলোয়াড়ই পরেছেন এই নম্বরের জার্সি। এটা আমার কাছে অনেক কিছু। এই সংখ্যাটি আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। এ জার্সিতে মাদ্রিদে অনেক খেলোয়াড় আছেন যারা এই ক্লাবের রোল মডেল।’

‘আমি রোনালদোকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তার অনেক ভিডিও দেখেছি। ক্লাবে তিনি একটা নতুন যুগের শুরু করে দিয়ে গেছেন। আমার জন্য তিনি আইডল। রোনালদো অনেক শিরোপা জিতেছেন, তার কাছাকাছি যাওয়াও আমার জন্য বড় অর্জন।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনি। প্রথম তিন মৌসুম আলো ছড়াতে না পারলেও এখন নিয়মিত গোলদাতা এই ফরোয়ার্ড। ২০২১-২২ মৌসুমে ২২ গোলের পাশাপাশি ২০ অ্যাসিস্ট করেছেন। ২০২২-২৩ মৌসুমে ২৩ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিনিসিয়াসরদ্রিগোরিয়ালরোনালদোলিড স্পোর্টসসিআর সেভেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT