চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূচির গড়মিলে রিয়ালের বিপক্ষে ‘সমস্যা’ দেখছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিয়মিত দেখা হচ্ছে ম্যানচেস্টার সিটির। ৩৬ দলের নতুন নিয়মের সংস্করণেও এড়ানো যায়নি স্প্যানিশ জায়ান্টদের। শেষ ষোলোয় যেতে প্লে-অফে দেখা হচ্ছে রিয়াল-সিটির। চ্যাম্পিয়ন্স লিগের সূচি এবং প্রিমিয়ার লিগের সূচির গড়মিলে খেলা কিছুটা কঠিন হয়ে যাবে শিষ্যদের, মনে করছেন পেপ গার্দিওলা।

প্লে-অফের ম্যাচ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘মনে হচ্ছে আমরা ডার্বি খেলছি, টানা চার বছর মাদ্রিদের বিপক্ষে খেলতে হচ্ছে আমাদের। মাদ্রিদ বা বায়ার্ন দুই দল সত্যিই কঠিন। তবে আশা করছি আমরা এখানে প্রথম লেগ এবং এক সপ্তাহ পরে মাদ্রিদে যথাসম্ভব সেরাটা দিতে পারব।’

‘প্যারিসে খেলার পর আমরা চেলসিতে খেলেছিলাম। সুতরাং ইতিমধ্যেই আমরা খেলার কঠিন পরিস্থিতে আছি। সময়সূচি এমনই, প্রিমিয়ার লিগে প্রত্যেককে প্রত্যেকের সাথে খেলতে হয়। এটি প্রিমিয়ার লিগে সাধারণত এমনই হয়, তবে ইউরোপের দলগুলোর সময়সূচি সবচেয়ে কঠিন।’

‘রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলাটা কঠিন। এর মাঝে আপনাকে আবার নিউক্যাসল ইউনাইটেডের মতো দলের বিপক্ষে খেলতে হবে। সেটা ব্রডকাস্টাররা নির্ধারণ করে। তারা আমাকে জিজ্ঞস করবে না মঙ্গলবার বা বুধবার খেলা আমাদের জন্য ভালো।’

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বার্নাব্যুতে খেলে পরেরদিন লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার সিটিকে।

ট্যাগ: গার্দিওলানিউক্যাসলপিএলম্যানসিটিরিয়াললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই স্টুডিওতে শুরু খেয়াল উৎসবের বারোতম আসর

পরবর্তী

জ্বালানি তেলের দাম বাড়লো

পরবর্তী
গ্যাস পাম্পে গাড়ির জন্য গ্যাস ভর্তি করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম বাড়লো

কেমন আছেন সাবিনা ইয়াসমিন?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT