চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির ফুটবলাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপে দাপটের সাথে জয় নিয়ে প্রথমবারের মত ফাইনালে পৌছালো ইউরোপীয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪ গোল দিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ফরাসি ক্লাবটি। লস ব্লাঙ্কোসদের হাতে দ্বিতীয় এবং পঞ্চম মিনিটে গোলের সুযোগ আসলেও সেটি রুখে দেয় পিএসজির রক্ষণভাগ। তবে ম্যাচে সেই সুযোগ হাত ছাড়া করেনি ফরাসি দলটি, ম্যাচের ছয় মিনিটে এগিয়ে যায় পিএসজি, নয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতে হওয়া ম্যাচ যানজটের কারণে দুদল দেরিতে মাঠে পৌছায়। ফলে নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। এ ম্যাচে জোড়া গোল করেন ফ্যাবিয়ান রুইজ, একটি করে গোল করেন উসমানে ডেম্বেলে এবং গঞ্জালো রামোস।

প্রথমার্ধের শুরুতেই হোঁচট খায় রিয়াল। থিবো কোর্ত্তয়া ম্যাচের শুরুতে অসাধারণ দুটি বল ঠেকালেও রক্ষণভাগের ভুলে শুরুতেই গোল হজম করতে হয়। ম্যাচের ছয় মিনিটেই ডেম্বেলের পাস থেকে দলকে এগিয়ে দেন রুইজ। পরবর্তীতে জার্মান সেন্টার-ব্যাক আন্টোনিও রুডিগারের ভুলের খেসারত গুনতে হয় মাদ্রিদকে।

তিনি সঠিক সময়ে বল ডি-বক্সের বাইরের থেকে ক্লিয়ার করতে না পারায় বল যায় ডেম্বেলের কাছে এবং তিনি বাঁপায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। ২৪ মিনিটে আশরাফ হাকিমির পাসে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল আসে রুইজের থেকে। প্রথমার্ধে ৩-০তে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু ফাউল হয়। এ সময় দুদলে গোলরক্ষক বেশকিছু শট ঠেকিয়ে দেয়। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্রাডলি বারকোলার পাসে চতুর্থ গোলটি এনে দেন ডেম্বেলের বদলি নামা রামোস। শেষ বাঁশি বাজার আগে আর কোন আক্রমণ না আসায় ৪-০ তে শেষ হয় মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ যাত্রা।

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে ২০২১ সালের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি এবং চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি। অল ইউরোপীয়ান ফাইনালের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব বিশ্বকাপপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসেমি ফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT