চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়োর্কার জালে পাঁচবার বল পাঠিয়ে তিন গোল বাতিল রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের একটি মুহূর্ত

লা লিগায় নেমে শুরুতে গোল হজম করেছিল রিয়াল মাদ্রিদ। পরে একের পর এক আক্রমণে মায়োর্কাকে কোণঠাসা করে রাখা রিয়াল ম্যাচজুড়ে দেখিয়েছে আক্রমণ দাপট। দুই অর্ধ মিলিয়ে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠালেও বাতিল হয় তিনটি। শেষপর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে জাভি আলোনসোর দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭ ও ৩৮ মিনিটে গোল দুটি করেন আরদা গুলের ও ভিনিসিয়াস জুনিয়র। ১৮ মিনিটে প্রতিপক্ষের একমাত্র গোলটি করেন ভেদাদ মুরিকি।

ম্যাচের আগে লা লিগায় রিয়ালের সর্বশেষ ১৫ গোলের ১২টা এসেছিল কাইলিয়ান এমবাপের থেকে। মায়োর্কার বিপক্ষে সংখ্যাটা বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল ফরাসি তারকার। এমবাপেও চেষ্টার কমতি রাখেননি, শুধু গোল পাননি। দুবার অফসাইড ফাঁদে নষ্ট হয় তার গোল। লা লিগার নতুন মৌসুমে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবার গোলবঞ্চিত থাকতে হয়েছে ২৬ বর্ষী ফরোয়ার্ডকে।

শুধু এমবাপের গোল বাতিল নয়, আরদা গুলেরের বাতিল হওয়া গোলটিও থাকবে আলোচনায়। ৫৮ মিনিটে প্রতিপক্ষের শট থেকে বাঁচতে দুই হাত বুকের ওপর রাখেন গুলের। বল তার হাতে লেগে জালের দিকে যাচ্ছিল, মায়োর্কা গোলকিপার লিও রোমানের ঠেকালেও ফিরতি বল গুলেরের সামনে এসে পড়ে। আলতো শটে গুলের সহজে জালে জড়ান। কিন্তু ভিএআর জানিয়ে দেয়, হ্যান্ডবলের অপরাধে গোলটি বাতিল। রিয়ালের তিন গোলই অবশ্য ভিএআর দেখে বাতিল করেন রেফারি।

প্রথম তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মায়োর্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেভিনিসিয়াসমায়োর্কারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT