চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভালো যাচ্ছে না তারকাবহুল রিয়াল মাদ্রিদের মৌসুম। টানা দুই মৌসুম ট্রফি ছাড়া শেষ হওয়ার দ্বারপ্রান্তে লস ব্লাঙ্কোস দল। এসবের জন্য নিজেদের চাইতে অন্যের উপর দায় বর্তাতে ব্যস্ত ক্লাবটির কোচ আলভারো আরবেলোয়া। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে লা লিগা জেতাই বেশি কষ্টের।

লা লিগায় মঙ্গলবার রাত দেড়টায় আলাভেসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে কোচ আরবেলোয়া বলেছে, ‘লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগে জেতা বেশি সহজ।’

তবে এরজন্য রেফারিকে দায়ী করছেন আলভারো। তাদের মতে রেফারির সিদ্ধান্ত মাদ্রিদের বিপক্ষে যায়, ‘এর একটি কারণ আছে, এবং তা অনেকের কাছেই সহজে দৃশ্যমান।’

Banglabid

গত মৌসুমে কোন ট্রফির ছাড়া শেষ করা রিয়াল সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বাদ পড়েছে। কোপা ডেল রে অনেক আগেই শেষ ক্লাবটির জন্য, লা লিগা প্রায় অনিশ্চিত লস ব্লাঙ্কোসদের, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।

‘দুটি মৌসুম ধরে কিছুই জিতলাম না, এবং শেষবার এমনটা হয়েছিল ২০ বছরেরও বেশি আগে। রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যেখানে সাধারণত সবকিছু ভালোই চলে। এই ক্লাবের মানসিকতা হল সবসময় ভবিষ্যতের দিকে তাকানো। রিয়াল মাদ্রিদে হার মেনে নেয়া যায় না। আমাদের বাকি সাতটি ম্যাচ জিততেই হবে।’

লা লিগায় ৩১ ম্যাচে ২২ জয় ৪ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৬ জয়ের বিপরীতে কেবল ১টি ড্র ও ৪ হারে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বার্সা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT