ফুটবল

তিন পয়েন্ট পাওয়ার মতো ভালো খেলিনি: আলোনসো

Real Madrid কোচ আনচেলোত্তি সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, যেখানে তিনি দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লা লিগায় বাজে এক ম্যাচ গেছে রিয়াল মাদ্রিদের। জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাভি আলোনসোর শিষ্যরা। শীর্ষও হারাতে হয়েছে বার্সেলোনার কাছে। পরে রিয়াল কোচ বলেছেন, আমরা তিন পয়েন্ট পাওয়ার মতো ভালো খেলিনি।

প্রথমার্ধের ৪৫ মিনিটে গোল করে জিরোনাকে এগিয়ে দিয়েছিলেন আজেদিন ওনাহি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান কাইলিয়ান এমবাপে। টানা তিন ম্যাচে ড্রয়ে পয়েন্ট হারাল লস ব্লাঙ্কোসরা।

আলোনসো বলছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা খেলার বেশ উন্নতি করেছিলাম, আরও সুযোগ পেয়েছিলাম। কিন্তু তিন পয়েন্ট পাওয়ার মতো যথেষ্ট ভালো ছিলাম না। মৌসুম বেশ দীর্ঘ এবং আমাদের এগিয়ে যেতে হবে।’

‘মৌসুমের শুরুতে আমাদের খেলার ধরন ভিন্ন ছিল। শুরুতে ঘরে-বাইরে সব জায়গায় আমাদের ধারাবাহিকতা ছিল। এ ম্যাচে খেলোয়াড়রা বেশ উজ্জীবিত ছিল ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও। আমরা তিন-চারটি সুযোগ পেয়েছিলাম দ্বিতীয়ার্ধে গোল করার জন্য।’

খেলোয়াড়দের সমালোচনা করতে না চাওয়া আলোনসো বলেছেন, ‘পিছিয়ে পড়ার পর তাদের প্রতিক্রিয়া দেখছিলাম। এটা পর্যাপ্ত ছিল না, তবে আমরা কাছাকাছি ছিলাম। আত্মকেন্দ্রিক সমালোচনার মাধ্যমে, আমাদের এক থাকতে হবে। অ্যাওয়েতে অনেক ম্যাচে আমাদের জিততে হবে। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে আমাদের ভালো সুযোগ রয়েছে।’

১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে জিরোনা।

বিষয়:আলোনসো এমবাপে জিরোনা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…