চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ফ্রাঙ্কফুর্ট ফাইনালেই সেই স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। ১০ আগস্টের ম্যাচটি দিয়ে ফুটবলে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন। আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তির যুগে প্রবেশ করবে খেলাটি।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) জানিয়েছে, আধা-স্বয়ংক্রিয় অফসাইড পদ্ধতি চ্যাম্পিয়ন্স লিগেও ব্যবহার হবে। সংস্থাটি বলছে, দুই বছরেরও বেশি পরীক্ষা-নিরীক্ষার পর প্রযুক্তিটির প্রয়োগ পুরোপুরি কার্যকর প্রমাণিত হয়েছে।

২০২০ সাল থেকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ, উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব, উয়েফা উইমেন্স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিভিন্ন ক্লাব প্রতিযোগিতার ফাইনালসহ মোট ১৮৮টি ঘটনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তারপরই অফসাইডে এ প্রযুক্তি কাজে লাগানোর সিদ্ধান্ত এসেছে।

সংস্থাটির প্রধান রেফারি অফিসার রবার্তো রোসেটি বলেছেন, ‘উয়েফা ক্রমাগত খেলার উন্নতি ও রেফারিদের কাজকে সমর্থন করার জন্য নতুন প্রযুক্তিগত সমাধান খুঁজছে।’

‘এই উদ্ভাবনী পদ্ধতিটি ভিডিও সহকারী রেফারির (ভিএআর) মাধ্যমে দলগুলোকে অফসাইড পরিস্থিতি দ্রুত এবং আরও নির্ভুলভাবে নির্ধারণে সহায়তা দেবে, খেলার স্বাভাবিক গতি ও সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা বাড়াবে।’

‘অফিসিয়াল ম্যাচে ব্যবহার করার জন্য পদ্ধতিটি প্রয়োগের প্রস্তুতি রয়েছে এবং প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগের ভেন্যুতে প্রয়োগ করা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয়ান সুপার কাপউয়েফাচ্যাম্পিয়ন্স লিগফ্রাঙ্কফুর্টরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

পরবর্তী

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

পরবর্তী

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফাইল ছবি

আগামী নির্বাচনে বিএনপির ইমাম কে, জনগণ জানতে চায়: ওবায়দুল কাদের

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT