চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নাব্যুতে রিয়ালের হার, বার্সার সঙ্গে বাড়ল ব্যবধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও বার্সেলোনা ফুটবল খেলোয়াড়দের মাঠে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচে দুই লাল কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদ। ছন্দ হারানো দলটিকে তাদের মাঠে হারিয়ে গেল সেল্টা ভিগো। তাতে চার পয়েন্ট ব্যবধান বেড়েছে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে। ১৯ বছর পর রিয়ালের মাঠে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ভিগো।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ও যোগ করা সময়ের গোলে রিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো। দ্বিতীয়ার্ধে বদলি নামা উইলিয়ট সুইটবার্গ রিয়ালের জালে জোড়া গোল পাঠান।

প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ গোলের সুযোগ পেয়েও সেল্টার জালে বল পাঠাতে ব্যর্থ হয়। ৩৯ মিনিটে প্রথম বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের কাটব্যাকে বল পেয়ে কাইলিয়ান এমবাপে পাস দেন আর্দা গুলেরকে। তার শট ভিগোর পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দুদলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি।

Banglabid

৫৩ মিনিটে চমৎকার গোলে ভিগোকে লিড দেন সুইটবার্গ । সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার পেনাল্টি স্পটের কাছ থেকে ব্যাকহিল ফ্লিকে রিয়ালের জালে বল পাঠান।

পিছিয়ে পড়া ম্যাচে রিয়াল ধাক্কাটা খায় ৬৪ মিনিটে। দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফেরান গার্সিয়া। লা লিগায় নিজের ৫০তম ম্যাচে এমবাপে সুযোগ হারান রিয়ালকে সমতায় ফেরানোর।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ফাউল করে রিয়াল ডিফেন্ডার আলভারো কারেরাস হলুদ কার্ড দেখেন। যার কয়েক সেকেন্ড পরই লাল কার্ড দেখেন ডিফেন্ডার। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন। একই সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফেদেরিকো ভালভার্দে ও রদ্রিগো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সুইটবার্গ।

Reneta

মৌসুমের দ্বিতীয় পরাজয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৩৬। যেখানে বার্সার সমান সংখ্যক ম্যাচে পয়েন্ট ৪০। টেবিলের ১০এ থাকা সেল্টা ভিগোর পয়েন্ট ১৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরান গার্সিয়াবার্নাব্যুরদ্রিগোরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসসুইটবার্গসেল্টা ভিগো
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT