চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেগ্রেইরা কেলেঙ্কারিতে বার্সার বিরুদ্ধে বাড়তি তদন্তের অনুরোধ রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
একজন বৃদ্ধ ব্যক্তি স্টেডিয়ামে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে অর্থ দেয়ার অভিযোগে মামলা হয়েছিল বার্সেলোনার নামে। মামলাটি অনেকটাই এগিয়ে গেছে এবং সম্প্রতি হওয়া শুনানিতে মনে হয়েছিল বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ও তার সহকর্মীরা নির্দোষ প্রমানিত হচ্ছেন। তবে নতুন মোড় নিয়েছে তাতে, রিয়াল মাদ্রিদ সক্রিয়ভাবে যুক্ত হয়ে আদালতের কাছে তদন্ত বাড়ানোর আবেদন করেছে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা এই খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ মামলাটির সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে এবং তাদের আইনজীবীরা আদালতে অনুরোধ করেছে, যেন তদন্ততের মেয়াদ অন্তত ছয় মাস বাড়ানো হয়। ২০২৫ সালের মধ্যে তদন্ত শেষ হওয়ার কথা থাকলেও রিয়াল মাদ্রিদ চায় মামলাটি বাড়িয়ে মার্চ ২০২৬ পর্যন্ত করা হোক। রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে, বাড়তি সময় নিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য উঠে আসবে।

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি এক সম্মেলনে জানিয়েছেন, যেকোনো মূল্যে ঘটনার আসল সত্য উদঘাটন করতে চান তিনি। তবে এখন পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে কোনো ধরনের জালিয়াতির নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

সপ্তাহ দুয়েক আগে মামলার সাম্প্রতিক অগ্রগতি ঘটে। বিশেষ পরিস্থিতির কারণে মামলাটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেন আদালত। হোয়ান লাপোর্তা, আর্নেস্তো ভালভার্দে ও লুইস এনরিকে আদালতে সাক্ষ্য দিতে বলা হয় অর্থ প্রদানের বিষয়ে। যদিও আগের শুনানিতে লাপোর্তাদের নির্দোষ বলা হয়েছিল।

এদিকে লাপোর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, অর্থ পরিশোধ করা হয়েছিল নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ‘ডিএএসএনআইএল ৯৫-কে’, যিনি স্পেনের রেফারি কারিগরি কমিটির সহ-সভাপতি ছিলেন। এই অর্থ মূলত রেফারি ও খেলোয়াড়দের উপর রিপোর্ট তৈরির জন্যই ছিল। এটি ফুটবল বিশ্বে একটি প্রচলিত প্রক্রিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেগ্রেইরাবার্সেলোনামামলারিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT