চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি এড়াতেই কি বার্সার সঙ্গে ফাইনাল খেলবে রিয়াল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র ফাইনালের আগে রেফারি নিয়ে আপত্তি জানায় রিয়াল মাদ্রিদ। ফাইনালের রেফারি রিকার্ডো ডি বারগোসকে অপসারণের দাবিও জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সেই দাবি না মানায় লস ব্লাঙ্কোসরা তাদের অফিসিয়াল সংবাদ সম্মেলন এবং ফাইনালের আগে অনুশীলন বর্জন করে। তাতে আলোচনায় আসে বার্সেলোনার সঙ্গে তারা ফাইনাল ম্যাচও বর্জন করতে পারে। তাতে শাস্তির মুখেও পড়তে হতো তাদের। যদিও নানা নাটকীয়তার পর বার্সার সঙ্গে ম্যাচটি খেলবে বলেই জানিয়েছে রিয়াল।

শনিবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে এল ক্ল্যাসিকো মহারণ।

আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল বলেছে, রেফারি নিয়ে অভিযোগ থাকলেও তারা ফাইনালে খেলবে। না খেলার সিদ্ধান্তের বিষয়টি কেবলই গুঞ্জন ছিল। কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে লস ব্লাঙ্কোসরা ম্যাচটি না খেললে কীভাবে শিরোপা নির্ধারণ হতো এবং কেমন শাস্তি হতো তাদের।

Banglabid

ফাইনাল ম্যাচটি বর্জন করলে নিষেধাজ্ঞা এবং বড় অঙ্কের জরিমানা পেতে হতো রিয়ালকে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নীতিমালার ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো দল ম্যাচ বর্জন করে বা নিজেদের নাম সরিয়ে নেয় তাহলে ওই প্রতিযোগিতায় দলটি অযোগ্য বলে বিবেচিত হবে। আর সেই দল যদি ফাইনালে ইতোমধ্যে ওঠে, তাদের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়া দল ফাইনালিস্ট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, ভিনিসিয়াস-এমবাপেদের বিপক্ষে সেমিতে হারা রিয়াল সোসিয়েদাদ ফাইনাল খেলত বার্সার সঙ্গে।

এ ছাড়া নিষেধাজ্ঞাসহ আর্থিক জরিমানাও দিতে হতো রিয়ালকে। ফাইনাল বর্জন করলে রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে’র পরবর্তী মৌসুমে অংশগ্রহণ থেকে ছিটকে যেত। একইসঙ্গে ফাইনাল বর্জনের ক্ষতিপূরণ হিসেবে ৩০০০ থেকে ১৩০০০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হতো। যা বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ লাখ থেকে সর্বোচ্চ ১৬ লাখ টাকা পর্যন্ত হতো।

এর আগে কোপা ডেল রে ফাইনালের রেফারির সংবাদ সম্মেলন থেকেই মূলত ঘটনার সূত্রপাত। রেফারি রিকার্ডো ডি বারগোসের অধীনে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী-এমন পরিসংখ্যান টেনে প্রশ্ন করা হয়েছিল মাদ্রিদভিত্তিক এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। এমন এক প্রশ্নের পর সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন রেফারি রিকার্ডো। জানান, রিয়াল মাদ্রিদ নিয়ে ব্যক্তিগত জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা।

Reneta

বারগোস এ বিষয়ে বলেন, ‘‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘চোর’, এটি সত্যিই ভয়ানক। (ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথা পরিণাম কী দাঁড়াচ্ছে।’’

আর ভিএআর রেফারি গঞ্জালেস বলেন, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।’

এই ঘটনার পরেই স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে কোপা ডেল রে ফাইনালের রেফারি পরিবর্তন করার আহ্বান জানায় রিয়াল মাদ্রিদ। যদিও তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তাদের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে রেফারি পরিবর্তন করা সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপা ডেল রেগঞ্জালেসবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT