চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পয়েন্ট হারানোয় ‘চিন্তিত নন’ জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

তিন মৌসুম পর লা লিগা শিরোপা জয়ের খুব কাছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি কাতালান দলটি। জিরোনার বিপক্ষে ম্যাচ জুড়ে রাজত্ব করলেও শেষপর্যন্ত জয়ে মাঠ ছাড়তে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। পয়েন্ট হারালেও অবশ্য সুবিধাজনক স্থানেই বার্সা, তাই চিন্তিতও নন জাভি।

লা লিগায় সোমবার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও জিরোনার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হারের পর বার্সেলোনার সামনে ছিল ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ, সেটি কাজে লাগাতে পারেনি বার্সা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘আমরা খুব ভালো পরিস্থিতিতে আছি, এ ব্যাপারে আমি চিন্তিত নই। ম্যাচটা ভালো ছিল, আমাদের অনেক সুযোগও ছিল। কিছু কিছু ভালো জিনিস আমরা করতে পেরেছি। চাপ সৃষ্টি করে খেলেছি, এবং বল নিয়ন্ত্রণেও দারুণ ছিলাম।’

জিরোনার বিপক্ষে পয়েন্ট হারানোর পরও রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে বার্সা। ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জাভির দল। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।

‘ম্যাচের পর আপনার মনে হতে পারে কেন জিততে পারলাম না, জিততে পারলে ১৫ পয়েন্ট ব্যবধান বেশি নিয়ে এগিয়ে থাকতাম। ১৩ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকাটাকেও ইতিবাচক হিসেবেই দেখতে হবে।’ বলেছেন জাভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিজাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT