চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হারের কারণ ‘খোঁজা’ উচিত রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার কাছে বড় হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। উল্টো ঘরের মাঠে এসি মিলানের কাছেও হেরে বসেছে লস ব্লাঙ্কোস দল। শেষ তিন ম্যাচে কার্লো আনচেলত্তির দল গোল হজম করেছে ৯টি। যা দুশ্চিন্তার বড় কারণ, ম্যাচ শেষে এমন হারের কারণ খোঁজার কথাই জানালেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে মালিক চিয়াও মিলানকে এগিয়ে দেয়ার পর পেনাল্টি থেকে সমতা টানেন ভিনিসিয়াস জুনিয়র। বিরতির আগে আলভারো মোরাতা ফের সফরকারীদের লিড পাইয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান টিয়ানি রেইন্ডার্স।

চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ৫-২ ব্যবধানে জয় পেলেও ভিনিসিয়াস-এমবাপেরা গোল হজম করেছেন ২টি। পরের ম্যাচে বার্সার সঙ্গে ৪ গোল হজমের পর চলতি মৌসুমে অধারাবাহিক এসি মিলানের বিপক্ষে খেলে হারের স্বাদ পায় তারা। তিন ম্যাচে দুই হারের সঙ্গে গোল হজম করতে হয়েছে ৯টি। যা রিয়ালের জন্য শঙ্কার।

Banglabid

এমন পারফরম্যান্সে আনচেলত্তি অকপটে স্বীকার করছেন দলের অবস্থা খুব বেশি ভালো নয়। ৬৫ বর্ষী কোচ বলেছেন, ‘এভাবে হারতে থাকা আমাদের জন্য চিন্তার বিষয়, দল কেনো ভালো খেলছে না এর কারণ খুঁজে বের করতে হবে। আমাদের আরও আঁটসাঁট হতে হবে, আরও বেশি গোছাল হতে হবে। তিন ম্যাচে আমরা ৯ গোল হজম করেছি। যে দলের বড় শক্তি রক্ষণে দৃঢ়তা, তাদের জন্য এটা খুবই বাজে ব্যাপার। এসব নিয়ে কাজ করতে হবে।’

‘এই মুহুর্তে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। এটি আমাদের জন্য একটি দীর্ঘ রাত হতে চলেছে, সবাইকে একসঙ্গে জিনিসগুলো উন্নতি করার ব্যাপারে ভাবতে হবে। দলের যে অবস্থা সেখানেই মনোযোগ দিতে হবে। দল আপাতত সেরা অবস্থায় নেই। নিজেদের মান ফিরে পেতে হবে আমাদের, যাতে সব প্রতিযোগিতায় লড়াই করতে পারি।’

বর্তমানে তারকায় ঠাসা রিয়াল। প্রশ্ন উঠেছে ড্রেসিংরুমে কোনো সমস্যা হচ্ছে কিনা। আনচেলত্তি বলেছেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ ঠিক আছে। অনেককিছু নিয়েই সমালোচনা হতে পারে। আগেও এরকম হয়েছে, লোকে অনেককিছু বলেছে। আমরা ভালো খেলছি না। দল খুব ভালোভাবেই এগোচ্ছিল। হঠাৎ করে খুব দ্রুত পতন হলো। ফুটবলে এমন হতেই পারে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিউয়েফা চ্যাম্পিয়ন্স লিগএসি মিলানভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন নির্বাচনের পরে কেমন হবে বাংলাদেশের রাজনীতি?

পরবর্তী

এটি একটি রাজনৈতিক বিজয়: ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন, আমেরিকার পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি একটি রাজনৈতিক বিজয়: ডোনাল্ড ট্রাম্প

বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক নিয়ে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT