চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে হেরে রিয়ালে ভবিষ্যৎ নিয়ে যা বললেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলটি মৌসুম ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরুতে সুপারকোপা ফাইনালে বার্সার কাছে হেরেছে। মৌসুমের শেষদিকে এসেও হতাশ হতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতে কোপা ডেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে আরও একটি শিরোপা জেতা হল না লস ব্লাঙ্কোসদের। বাস্তবতায় আলোচনায় আছে রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ। জবাবটা তিনি জমিয়ে রেখেছেন পরের এল ক্ল্যাসিকোর জন্য।

সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতের রোমাঞ্চকর এল ক্ল্যাসিকো ফাইনালে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। ২৪টির বেশি নেই আর কারো।

ইতালিয়ান কোচ আনচেলত্তির পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনায় আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল। কোচ এবং সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) দুই পক্ষই আগ্রহী। যদিও রিয়াল ছাড়া নিয়ে এখনও তেমন কিছু বলেননি আনচেলত্তি। বার্সেলোনার কাছে হারের পর ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, অথবা ছাড়তেও পারি। দেখি কী ঘটে। বিষয়টি আগামী সপ্তাহের জন্য থাক, আজ নয়।’

ম্যাচ হারলেও শিষ্যরা ভালো লড়াই করেছে মত আনচেলত্তির, ‘এটি ভালো ম্যাচ ছিল। আমরাও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছি। এমনকি দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদের। জয়ের জন্য আমাদের যা করা দরকার সবই করেছি। দলের সমালোচনা করতে পারি না, কারণ তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। তবে এটি সত্যি যে আমরা (জয় থেকে) খুব নিকটে ছিলাম, সেজন্য অবশ্য খারাপও লাগছে। প্রতিপক্ষের চেয়ে খুবই কম ব্যবধানে থেকে ফিরছি। এখন আমরা লা লিগা জয়ের জন্য মনোযোগ দেব।’

চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল। কোপা ডেল রে’তেও শিরোপা জিততে না পারায় সম্ভাবনা বেঁচে আছে কেবল লা লিগায়। সেখানে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে তারা। আছে বার্সার সাথে ম্যাচও। মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো হবে ১১মে, বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT