ফুটবল

গার্দিওলার বিপক্ষে ‘তীব্র লড়াই’ দেখছেন আনচেলত্তি

Two men shaking hands at a sports stadium with a crowd in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ অন্যজনের সাথে হ্যান্ডশেক করছেন, দর্শকদের ভিড় সহ একটি খেলার মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় একদশক পর কোপা ‘কোপা ডেল রে’ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০১৪ সালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার ওসাসুনাকে হারিয়ে নিজেদের ২০তম ‘কোপা ডেল রে’ শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। কার্লো আনচেলত্তির দলের নজর এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে। সেখানে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইটা তীব্র হবে বলেই মনে করছেন রিয়াল বস।

এস্তাদিও ডে লা কার্তোজে ফাইনালে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে রিয়াল। গোল দুটি করেছেন রদ্রিগো। মাঠে দুর্দান্ত ছিলেন ডিফেন্ডার দানি কারভাহাল। দুবার নিশ্চিত গোল থেকে রক্ষা করেছেন লস ব্লাঙ্কোসদের।

জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল কোচ আনচেলত্তি মুখিয়ে আছেন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে। গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে খেলেছিল তার দল। এবারও পুনরাবৃত্তির কথায় ভাবছেন ৬৩ বর্ষী কোচ।

শিরোপা জয়ের পর ম্যানসিটি ম্যাচ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ইতালিয়ান কোচ। ম্যাচ শেষে বলেছেন, ‘এখানে প্রতিদ্বন্দ্বিতা অনেকবেশি হবে। তীব্র লড়াই করতে হবে। কারণ আমরা আরও একটি ফাইনালের খুব কাছাকাছি। ফাইনাল খেলার জন্য যা যা করার দরকার সবকিছুই চেষ্টা করব। মঙ্গলবারের জন্য আমরা প্রস্তুত।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আসছে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে রিয়াল ও ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ম্যাচ।

বিষয়:আনচেলত্তি ওসাসুনা কোপা ডেল রে চ্যাম্পিয়ন্স লিগ ম্যানসিটি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…