চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রদ্রিগোর জোড়া গোলে সেমিতে রিয়াল মাদ্রিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলে হারানোর পর এবার প্রিমিয়ার লিগ জায়ান্টদের হারিয়েছে ২-০ গোলে। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার দেখলো ব্লুজ কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। 

চেলসির ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের হয়ে গোল দুটি করেছেন রদ্রিগো। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আগামী ১১ মে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ম্যানসিটি অথবা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যানসিটি ফিরতি লেগে কাল মুখোমুখি হবে স্বাগতিক বায়ার্ন মিউনিখের।

ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে দাপট ছিল চেলসির। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও আসে স্বাগতিকদের সামনে। তবে গোল আদায়ে ব্যর্থ হন ল্যাম্পার্ড শিষ্যরা। রিয়ালও সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। তবে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়।

বিরতির পর চেলসির গোলবারে আক্রমণ বাড়ায় সফরকারী দল। ৫৮ মিনিটে মেলে সফলতা। প্রতি আক্রমণে বল নিয়ে ব্লুজ রক্ষণভাগ অতিক্রম করে ভিনিয়াসকে পাস দেন রদ্রিগো। ফিরতি পাসে বল জালে পাঠান রদ্রিগো নিজেই। চেলসি চেষ্টা করে ম্যাচে ফিরতে। তবে বারবারই ব্যর্থ হতে হয় রিয়াল রক্ষণ পরাস্তে।

৮০ মিনিটে ভালভার্দের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এরপর আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ অবধি ২-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগভিনিসিয়াসরদ্রিগোরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT