চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার কোপার ফাইনালে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid players celebrate on the field after a match at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

Real Madrid players celebrate winning the Champions League final soccer match between Liverpool and Real Madrid at the Stade de France in Saint Denis near Paris, Saturday, May 28, 2022. Real Madrid won 1-0. (AP Photo/Kirsty Wigglesworth)

স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে মায়োর্কাকে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে দেখা হচ্ছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। ১৩ জানুয়ারি সুপার কোপার শিরোপার লড়াইয়ে দেখা মিলছে এল ক্ল্যাসিকোর।

বৃহস্পতিবার রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধে গোল করেছেন জুড বেলিংহ্যাম ও রদ্রিগো গোয়েস। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-০ করেছেন মায়োর্কার মার্টিন ভিলজেন্ট।

ম্যাচের ৬৩ মিনিটে প্রথম গোলটি আসে জুড বেলিংহ্যামের থেকে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়ান মার্টিন। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। শেষপর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী রিয়াল।

Banglabid

স্প্যানিশ সুপার কোপায় বার্সেলোনার রেকর্ড সর্বোচ্চ শিরোপার সংখ্যা ১৪টি। কাছাকাছি ১৩টি শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল। গত মৌসুমে শিরোপাটি জিতেছিল রিয়াল, ২০২৩ সালে শিরোপা নিজেদের করে নিয়েছিল বার্সা। বুধবার ২-০ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা।

২০২০ সাল থেকে স্প্যানিশ সুপার কাপের লড়াই হচ্ছে চার দলের মধ্যে। লা লিগা এবং কোপা ডেল রে’র চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপাটির জন্য লড়াইটা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক ক্লাববার্সেলোনামার্টিনম্যালোর্কারদ্রিগোরিয়াললিড স্পোর্টসসুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT