ফুটবল

অ্যাটলেটিকোর বিপক্ষে এমবাপেকে নিয়ে শঙ্কায় রিয়াল

এমবাপে চোটে ভুগছেন, রিয়াল ক্লাবের জন্য উদ্বেগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ফুটবলার এমবাপে চোটের কারণে মাঠে অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচে কাইলিয়ান এমবাপেকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে রিয়ালের। পায়ের গোড়ালির চোটে মঙ্গলবার অনুশীলন করতে পারেননি ফরাসি তারকা।

মেট্রোপলিটানোয় দ্বিতীয় লেগের মাদ্রিদ ডার্বিতে রাত ২টায় মাঠে নামবে দুদল। প্রথম লেগের দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল রিয়াল। এবার বিষয়টি বেশ কঠিনই হবে লস ব্লাঙ্কোসদের জন্য। কারণ ঘরের মাঠে পুরো মৌসুমের সব প্রতিযোগিতা মিলে মাত্র একটি ম্যাচে হেরেছে অ্যাটলেটিকো।

এমবাপের অনুপস্থিতি ছিল মাংসপেশিতে চোট। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

ফরাসি তারকাকে ফিট পাওয়া গেলেও বদলি হিসেবে নামানো হবে বলে খবর। কারণ তার পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থা নাও থাকতে পারে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…