চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কিত পেনাল্টিতে মাদ্রিদ ডার্বি ড্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের আগে থেকে আলোচনা ছিল রেফারির সিদ্ধান্ত নিয়ে। লা লিগায় আগের ম্যাচে এস্পানিওলের কাছে হারের পর রেফারি নিয়ে প্রশ্ন তুলেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিউত্তরে বিদ্রুপের মন্তব্য করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। রিয়ালও জানায় পাল্টা প্রতিক্রিয়া। অ্যাটলেটিকোও রেফারির পক্ষ নিয়ে বিবৃতি দেয়। এবার মাদ্রিদ ডার্বিতেও রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হয়েছে মাদ্রিদ ডার্বি। বিতর্কের জন্ম দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। তাতে লিড পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরে কাইলিয়ান এমবাপের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোস বাহিনী।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় অ্যাটলেটিকো। আর এই পেনাল্টি ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক। ৩১ মিনিটে রিয়ালে ডি বক্সে বাঁ দিক থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিতে পা বাড়ান অ্যাটলেটিকোর স্যামুয়েল লিনো। একই সময়ে পা বাড়ান রিয়াল ডিফেন্ডার অরেলিয়া চুয়ামেনি। তার বাড়ানো পা গিয়ে লাগে লিনোর পায়ে, তার আগেই অবশ্য বল বেরিয়ে যায়।

বিতর্কটা এখানেই। সময় নিয়ে মনিটরে দেখতে যান রেফারি। ফিরেই পেনাল্টির সঙ্কেত দেন রেফারি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রিয়াল ডাগআউট থেকে। পরে স্পট কিকে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ।

গোলের জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে উঠে রিয়াল। ৫০ মিনিটে রদ্রিগোর বাড়ানো বল পেয়ে বক্সের মুখ থেকে জুড বেলিংহামের শট রক্ষণে প্রতিহত হয়। ফিরতি বল বক্সের মাঝামাঝিতে পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন এমবাপে। পরে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

ম্যাচ শেষে বিতর্কিত পেনাল্টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। পেনাল্টি দিয়েছিল ভিএআর। রেফারি খুব কাছ থেকেই ঘটনা দেখেছিল। আমি এ রকম আরেকটা পেনাল্টি দেখলাম অ্যাথলেটিক-জিরোনা ম্যাচে। ফুটবলের মানুষজন এ সব বুঝে না। আমি এখন বিতর্কের মধ্যে যেতে চাই না, যেটা এর মধ্যেই অনেক বড় হয়ে গেছে।’

Reneta

ম্যাচ ড্র হলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকছে রিয়াল। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোমাদ্রিদ ডার্বিরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT