ক্রিকেট

মেয়ের বাবা হয়েছেন রাজ্জাক

বাংলাদেশি ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, সূর্য্যোদয় ও দর্শকরা পেছনে দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়ে সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেয়ে সন্তান হয় সাবেক স্পিনারের।

মা এবং মেয়ে উভয়ই সুস্থ্য আছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রাজ।

এ নিয়ে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ গ্রহণ করলেন সাবেক তারকা। এর আগে পুত্র সন্তানের জনক হয়েছিলন রাজ্জাক দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্জাক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কন্যা সন্তান দান করেছেন। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে।’

বিষয়:বিসিবি রাজ্জাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…