চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গত আগস্টে রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমে প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা, ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। এবারও বেশ চ্যালেঞ্জ জানাল ভায়েকানো, তবে ভুল করেনি হ্যান্সি ফ্লিকের দল, ঘরের মাঠে জয় নিয়ে শেষ করেছে লড়াই। লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আরও মজবুত করেছে কাতালুনিয়ান দলটি।

ন্যু ক্যাম্পে রোববার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০তে জিতেছে বার্সা। জয়ের নায়ক রোনাল্ড আরাউজো প্রথমার্ধে গোলটি করেন। ২৪ মিনিটে জোয়াও ক্যানসেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে গোল করেন উরুগুয়ের সেন্টার-ব্যাক আরাউজো।

প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নেয়া বার্সা বিরতির পরও শুরুর দিকে চাপ ধরে রাখে। এই অর্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিয়ে, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। ম্যাচজুড়ে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রাখে বার্সা।

২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারায়ো ভায়েকানোলিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT