চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি পাকিস্তানের

সদ্যগত টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। ব্যর্থ অভিযানের পর দেশটির ক্রিকেটে বড় পরিবর্তন প্রত্যাশিত ছিল। শুরুর ঝড়টা নির্বাচক কমিটির দুই সদস্য ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাকের উপর দিয়ে যায়। তাদের বরখাস্তের পর এবার বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি।

আগের কমিটির দুজন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে বহাল রেখে শুক্রবার নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন পাকিস্তান দলের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন ও লাল বলের কোচ জেসন গিলেস্পি।

সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ ও সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করা নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ। নতুন নির্বাচক কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেয়া হয়েছে।

পুরুষ দলের পাশাপাশি নারী দলের নির্বাচক কমিটিও পুনর্গঠন করেছে পিসিবি। আসাদ শফিক মেয়েদের নারী দলের নির্বাচনেও তদারকি করবেন। তার সঙ্গে থাকছেন নারী দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বাতুল ফাতিমা, নারী দলের বর্তমান অধিনায়ক নিদা দার ও প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিম।

Reneta

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট খেলতে আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে হবে শেষটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিসিবিবাবরবাংলাদেশরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT