চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির বিস্ফোরণের ঘটনায় বলিউডের ক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
তিনজন ব্যক্তির ছবি, একটি গাড়ির ক্ষতিসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শিউরে উঠছে গোটা ভারত। যে ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জনে ঠেকেছে। কিন্তু কীভাবে দিল্লির রাজপথে ভরা সন্ধ্যায় এমন ঘটতে পারে, তা নিয়ে ঘুরছে এখন সকলের মনে প্রশ্ন।

জানা গেছে, বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে মসজিদের কাছে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। সেখান থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরণ হয়। তাই বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বলি তারকারাও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

রাভিনা ট্যান্ডন সমাজমাধ্যমে লিখেছেন, “দিল্লি বিস্ফোরণে যে পরিবারগুলি প্রিয়জনদের হারাল, তাদের প্রতি সমবেদনা রইল। সাংঘাতিক ঘটনা।”

এই পরিস্থিতিতে মানুষকে পরস্পরের পাশে থাকার বার্তা দিয়েছেন সোনু সুদ। অভিনেতা লিখেছেন, “দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের ঘটনায় যারা বিপর্যস্ত হলেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহত ও তাদের পরিবারের পাশে থাকি, চলুন। এই সময়ে পরস্পরের পাশে থাকতে হবে। শান্তি বজায় রাখতে হবে।”

Banglabid

রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। তিনি লিখেছেন, “যারা প্রাণ হারালেন তাদের পরিবার এবং আহতদের প্রতি আমি সমব্যথী। নিহতদের জন্য প্রার্থনা করছি। বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছি। দোষীরা যেন কড়া শাস্তি পান।”

বলিউড থেকে সিদ্ধার্থ মালহোত্রা শোকপ্রকাশ করেছেন। নেহা শর্মা এবং বিনীত কুমার সিংহও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।

সূত্রের খবর, বিস্ফোরণে উড়ে যাওয়া ওই আই২০ গাড়িটির নম্বরপ্লেট হরিয়ানার। গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে মোহম্মদ সালমান নামে এক ব্যক্তির নামে। তাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, জেরায় সালমান দাবি করেছেন তিনি এখন আর ওই গাড়ির মালিক নন।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋদ্ধিমা কাপুরক্ষুব্ধ বলিউডদিল্লিবিস্ফোরণবোনরণবীর কাপুররবীনা ট্যান্ডনসিদ্ধার্থ মালহোত্রাসোনু সুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা বাড়ল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত

পরবর্তী

ভিনিসিয়াসকে পেতে দিতে হবে ২ হাজার কোটির বেশি

পরবর্তী
ভিনিসিয়াস মাঠে খেলছেন, দর্শকদের মাঝে, ফুটবল ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াসকে পেতে দিতে হবে ২ হাজার কোটির বেশি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া সিএনজি গাড়ি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেল সিএনজির যাত্রী

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT