মৌসুমের বাজে অবস্থা এড়াতে ওল্ড ট্রাফোর্ডে কোচ হিসেবে রুবেন আমোরিমকে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ এসে ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে একরকম বাদই দিয়ে দেন। কোচের সাথে তার সম্পর্কের টানাটানি শুরু হয়। ২৭ বর্ষী তারকা শেষে অ্যাস্টন ভিলায় চলে গেলেন। র্যাশফোর্ড অবশ্য ধারে গেছেন।
ভিলায় যোগ দিয়ে র্যাশফোর্ড ক্লাবটির সংবাদ মাধ্যমে কথা বলেছেন। জানিয়েছেন, ‘ক্লাবের জন্য বর্তমান একটি উচ্চাভিলাষী সময়। ভিলায় আমার যোগ দেয়া এবং দলের এগিয়ে যাওয়ার দুর্দান্ত একটি সুযোগ।’
অ্যাস্টন ভিলা ভেরিফায়েড পেজে র্যাশফোর্ডের ছবি দিয়ে লিখেছে, ‘মার্কাস র্যাশফোর্ড, ভিলার নতুন নাম্বার নাইন। থ্রি লায়ন্সদের হয়ে ৬০ ম্যাচ খেলা র্যাশফোর্ড ভিলায় যোগ দিয়েছেন। এ মৌসুমের শেষপর্যন্ত তিনি এখানে খেলবেন।’
রেড ডেভিলদের হয়ে র্যাশফোর্ড ১৩৮ ম্যাচে ২৭ গোল করেছেন। ক্লাবটিতে ইউরোপা লিগ, এফএ কাপ এবং দুটি লিগ শিরোপা জিতেছেন।







