ফুটবল

ডেম্বেলের ঘাটতি লিডস ফরোয়ার্ডে মেটাবে বার্সা

বার্সার খেলোয়াড় গর্জন করে প্রতিপক্ষের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার খেলোয়াড় মাঠে গর্জন করে প্রতিপক্ষের বিরুদ্ধে, ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জুনে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে উসমানে ডেম্বেলের। দরকষাকষি জটিলতায় ন্যু ক্যাম্পে চুক্তি বর্ধিত করেননি ফ্রেঞ্চম্যান। ফরাসি তারকাকে হারানোর ঘাটতি লিডস ইউনাইডেট ফরোয়ার্ড রাফিনহাকে দিয়ে মেটাতে চাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

গ্রীষ্মকালীন দলবদলে ২৫ বর্ষী ফরোয়ার্ডকে টানতে মুখিয়ে আছে কাতালান ক্লাবটি। ব্রাজিলিয়ান উইঙ্গারের বাবা রাফায়েল জানিয়েছেন, ‘রাফিনহার বার্সেলোনায় যাওয়ার সুযোগ আছে।’

ডেম্বেলের দাবি-দাওয়া মেনে তাকে না রাখতে পারলে বিকল্প হিসেবে রাফিনহাকেই বেছে নেবেন জাভি হার্নান্দেজ। সেটি অবশ্য এতটা সহজও হবে না। প্রিমিয়ার লিগ থেকে লিডসের অবনমন না হওয়ায় সেখানেই থেকে যেতে পারেন রাফিনহা। আবার তাকে দলে টানতে ২৫ মিলিয়ন ইউরো খসাতে হবে আগ্রহী ক্লাবকে।

রাফায়েল বলেছেন, ‘সম্ভাবনাটি তিনটি ক্ষেত্রের সঙ্গে জড়িত- আগ্রহী ক্লাব, বর্তমান ক্লাব এবং রাফিনহা নিজে। লিডসের সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে নিরব আছে সে। সবাই যেমনটা জানেন, সবকিছু সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। খবরে যা আছে তা ইতিমধ্যে জানা হয়ে গেছে, এর থেকে ভিন্ন কিছু নয়।’

লিডসের মাঝমাঠে খেলা রাফিনহা সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ বার জালের দেখা পেয়েছেন। ২০২০ সালে ১৮.৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে স্তাদি রেননাইস থেকে লিডসে আসেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ব্রাজিলিয়ানের।

বিষয়:ডেম্বেলে প্রিমিয়ার লিগ বার্সেলোনা ব্রাজিল রাফিনহা লিডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…