বলিউডে হাল ফ্যাশনের দিক থেকে যদি কোন তারকা এগিয়ে থাকেন তবে শুরু দিকেই নাম আসবে বলিউড অভিনেতা রণবীর সিং। বিচিত্র সব সাজপোশাকে জনসম্মুখে এসে বহুবার আলোচনার জন্ম দিয়েছেন। এবার হাই-হিল আর কোটি টাকার নেকলেস পরে আত্মবিশ্বাসী রূপে ধরা দিলেন রণবীর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, রণবীরের পরনে সাদা রঙের সাটিন শার্ট, সঙ্গে ম্যাচিং ট্রাউজার। রং মিলিয়ে পায়ে পরেছেন হাই-হিল, গলায় নেকলেস, কানে ছিল ডায়মন্ডের টপ এবং হাতে দীপিকার দেওয়া বিয়ের আংটি। এমন লুকে রণবীরকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর সিং। তার গলার নেকলেসটি ডায়মন্ডের তৈরি। টিফানি নেকলেসটির মূল্য ২ কোটি রুপি।
দ্যা ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘হাতের একটি আংটি আমার অনেক পছন্দের। এটি আমার বিয়ের সময়ের আংটি। যেটা দীপিকা উপহার দিয়েছিল। এছাড়াও আমার মায়ের ডায়মন্ডের কানের দুল। এগুলো আমার অন্যতম প্রিয় কিছু জিনিস।’
আসছে সেপ্টেম্বরেই প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এ দম্পতি বেবিমুন কাটাতে দীর্ঘদিন বিদেশে ছিলেন। আর মুম্বাই ফিরেই অভিনেতার এই কান্ড। যা ঘিরেই চলছে এখন আলোচনা।- এনডিটিভি








