বিনোদন

থানায় এফআইআর দায়ের করলেন ডিপফেকের শিকার রণবীর

রণবীরের হাসিমুখের ছবি, সানগ্লাস পরা, রঙিন পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের একটি হাসিমুখের ছবি, তিনি সানগ্লাস পরেছেন এবং রঙিন পোশাক পরেছেন, পটভূমি উজ্জ্বল কমলা রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভিডিওতে দেখা যায় কংগ্রেসের সমর্থনে প্রচার করতে এবং মোদির সমালোচনা করতে দেখা যায় অভিনেতাকে। এবার ভিডিও প্রচারকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন অভিনেতা। এফআইআর দায়ের করেছেন রণবীর।

মামলার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন রণবীরের মুখপাত্র। তিনি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।

অভিনেতার এআই-জেনারেটেড ক্লিপটিতে দেখা যায় কংগ্রেসকে সমর্থন করছেন তিনি। ভিডিওতে অভিনেতাকে মোদির সমালোচনা করে বলতে শোনা যায়- দেশের জনগণের সব সমস্যা এবং বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে ১৯ এপ্রিল নিজের এক্স অ্যাকাউন্টে রণবীর লিখেছেন, ‘ডিপফেক থেকে নিজেদের বাঁচান বন্ধুরা’।

জানা গেছে, মূল ভিডিওটি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া একটি সাক্ষাৎকার ছিল। সেখানে এই অভিনেতা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

এর আগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। এ ঘটনায় আমির খান থানায় মামলাও করেছেন।

তার আগে ক্যাটরিনা কাইফ, রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিষয়:রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…