রংপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরে আদালত ভবনের সামনে বিভিন্ন ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত, বিচার কার্যক্রম চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
রংপুরে দীর্ঘ ২০ বছর পর নাবালিকা কন্যাকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামী রফিকুল ইসলাম ও শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা কামাল এ রায় দেন।
২০০২ সালের ১৮ মে রাতে মিঠাপুকুর উপজেলার মুরাদপুর ইউনিয়নের রফিকুল ও শাহ আলম ওই নাবালিকাকে অপহরণ করে বাড়ির পার্শ্বে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা আদালতে মামলা দাযের করলে সাক্ষ্য প্রমাণ শেষে দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






