চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদের বোলিং তাণ্ডবে রংপুরের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুরের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর রাইডার্সের বিপক্ষে ১৪ বলে গায়ানা ওয়ারিয়র্সের দরকার ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। সমীকরণ মেলাতে পারেনি ক্যারিবীয় দলটি। খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দলটি।

গায়ানায় শুক্রবার সকালে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করান সাইফ হাসান ও সৌম্য সরকাররা। জবাবে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে ক্যারিবীয় দলটি। ৮ রানের জয় দিয়ে আসর শুরু করেছে সোহানবাহিনী।

লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে গায়ানা। ৬ ওভারে ১ উইকেটে হারিয়ে তোলে ৪৯ রান। ১৪ ওভারে তোলে ৪ উইকেটে ১২৫। তখনও হাতে ৬ উইকেট, দরকার ৩৬ বলে ৩৮।

Banglabid

ক্রিজে ছিলেন শেরফান রাদারফোর্ড ও শিমরন হেটমায়ার। সহজ সমীকরণ দলটির বড় তারকারা মেলাতে পারেননি। এখানে বড় অবদান পেসার খালেদের। হেটমায়ার ও রাদারফোর্ডকে আউট করেন টাইগার তারকা। ৪ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেয়া খালেদ হয়েছেন ম্যাচসেরা।

আগে ব্যাটে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ওপেনিং জুটিতে আসে ৪৯ রান। জুটি ভেঙে ১৮ বলে ১৮ রান করে ফিরে যান সাইফ। এরপর উইকেট ধরে খেলার চেষ্টা করেন আরেক ওপেনার সৌম্য। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৫ রান। দুই ওপেনার ফেরার পর আজমাতুল্লাহ ওমরজাই ও ইয়াসির আলী যথাক্রমে ৩ ও শূন্য রানে আউট হলে চাপে পড়ে রংপুর।

চাপ কাটিতে উইকেটে টিকে থাকা ক্যারিবীয় ব্যাটার কাইল মেয়ার্সের ৩১ বলে ৪৪ রান ও ইফতেখার আহমেদের ২১ বলে ৩৪ রানের ইনিংসে শেষপর্যন্ত ১৬২ রান সংগ্রহ তোলে রংপুর। মাঝে ১০ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক সোহান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেনগায়ানায়গ্লোবাল সুপার লিগেরংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT