জনপদ

বৈদ্যুতিক তারে জড়িয়ে রংমিস্ত্রি মৃত্যু

বৈদ্যুতিক তারে জড়িয়ে রংমিস্ত্রি মৃত্যুর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় বৈদ্যুতিক তারে জড়িয়ে রংমিস্ত্রির মৃত্যু, আশপাশে লোকজন ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পর্শে মো. সিফাত (২০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার এলেঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

সিফাত সল্লা ইউনিয়নের নরদহী চড়পাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, এলেঙ্গা বাজারে ১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারের পাশে একটি পাঁচতলা ভবনে রংয়ের কাজ করছিলেন সিফাত ও চানমিয়া। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান সিফাত। ঠিকাদারি রং মিস্ত্রিদের সেফটির ব্যবস্থা না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আশংকা করা হচ্ছে।

কালিহাতী থানার পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে। উচ্চশক্তিসম্পন্ন বৈদ্যুতিক তারে জড়িয়ে এই রং শ্রমিকের মৃত্যু হয়।

বিষয়:টাঙ্গাইলের কালিহাতী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…