কাপ্তাই লেকে পর্যটকবাহী বোট ডুবি: ২ জনের লাশ উদ্ধার
হতাহতের আশংকা

কাপ্তাই লেকে পর্যটকদের ভিড়, ডুবে যাওয়া বোটের উদ্ধার কাজ চলছে, অনেক মানুষ দেখাচ্ছে উদ্বেগ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটির কাপ্তাই লেকে একটি পর্যটকবাহী বোট ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। আরও অনেক হতাহতের আশংকা করা হচ্ছে। এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।
রাঙ্গামাটিতে কাপ্তাই লেকে ডিসির বাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বোটে মহিলা ও শিশু থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বোটে প্রায় ৫৪ জনের মত পর্যটক ছিলো।
ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






