ভালোবেসে ২০২২ সালে ঘর বেঁধেছেন বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের সংসার আলো করে এসেছে কন্যা রাহা কাপুর। যিনি এরই মধ্যে স্টারকিড হিসেবে সবার আগ্রহে রয়েছে। সেই রাহাকেই এবার দেখা গেলো খোশমেজাজে।
রবিবার (২৮ জুলাই) (ভারতের ছুটির দিন) সকাল সকাল রণবীর-আলিয়ার বান্দ্রার বাড়ির বাহিরের পার্কিংয়ে দেখা মিলেছে রাহার। যেখানে বেশ খোশমেজাজেই হাঁটি, হাঁটি পা, পা করে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছেন এই স্টারকিড। আর সেই ছবি ভাইরাল হতেই আরো একবারের মত সবার মন কেড়ে নিলেন ছোট্ট এই রাহা।
নেটিজেনদের মতে রাহাকে দেখে আলিয়ার ছোটবেলার মুখ ভেসে উঠছে। মেয়ে যেন অবিকল মায়ের প্রতিচ্ছবি। একজন লেখেন, ‘ওরে বাবা রাহা এত দ্রুত হাঁটতে শিখে গেল’। অপরজন নেটিজেন লিখেছেন, ‘আলিয়া এবং ঋষি কাপুরের কার্বন কপি রাহা।’ আরেকজন লিখেছেন, ‘তারকাদের বাচ্চারা কীভাবে এত তাড়াতাড়ি বড় হয়’।
এদিন বাদামী শর্টস সহ একটি অফ-হোয়াইট প্রিন্টেড টপে দেখা গেছে রাহাকে। তার পরনে টপের উপর লেখা ছিল, “হ্যালো বেস্ট ফ্রেন্ড”। যা সবার দৃষ্টি আকর্ষণ করছে। অন্যদিকে, তার চুলগুলো একটু পনিটেলে বাঁধা ছিল। যাতে বরাবরের মতই বেশ আদুরে লাগছিল রাহাকে। সঙ্গে ছিল বাবা রণবীরও।
২০১৭ সালের জানুয়ারি থেকে ডেটিং শুরু হয় রণবীর আর আলিয়ার। ২০২২ সালের ১৪ এপ্রিলে বিয়ে করেন এ তারকা জুটি । আর জুনেই দেন প্রথম সন্তান আসতে চলার সুখবর। এরপর ২০২২ সালের ৬ নভেম্বর এই দম্পতি তাদের প্রথম কন্যা রাহাকে স্বাগত জানান।- পিঙ্কভিলা







