চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে রণবীরের ‘অ্যানিমেল’র পোস্টার, কবে আসছে টিজার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
ব্ল্যাক স্যুট পরা পুরুষ, সানগ্লাস ও সিগারেট হাতে, স্টাইলিশ লুক।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে রণবীর কাপুর অভিনীত আসন্ন ছবি ‘অ্যানিমেল’র নতুন পোস্টার। যেখানে ভিন্ন লুকে দেখা গেছে রণবীরকে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) টি সিরিজের অফিসিয়াল পেজ থেকে ছবিটির নতুন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে কবে প্রকাশ্যে আসবে এর টিজার। প্রকাশ্যে আসা ‘অ্যানিমেল’র পোস্টারে দেখা গেছে এক অন্য রকম রণবীরকে। মুখ ভর্তি দাঁড়িতে একবারেই ভিন্ন রকম লেগেছে রণবীরকে।

পোস্টার প্রকাশ্যে আনার পাশাপাশি এদিন জানানো হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর রণবীরের জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে ‘অ্যানিমেল’ টিজার। যা রণবীরের জন্মদিনের আনন্দকে দ্বিগুণ করে তুলবে।

Banglabid

এর আগে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাতকারে ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন যে, নির্মাতারা ‘অ্যানিমেল’কে একটি প্যান-ওয়ার্ল্ড ফিল্ম হিসাবে প্রচার করতে চান। “আমরা খুব  এক্সাইটেড এবং আমার ধারণা আমাদের থেকেও দর্শকরা এটার জন্য বেশি উচ্ছ্বসিত। এই ছবিতে সবকিছু আছে। এটি সম্পূর্ণ একটি বিনোদনমূলক ছবি। যেটিকে যথাযথ প্যান-ইন্ডিয়া, প্যান-ওয়ার্ল্ড ফিল্ম বলা যায়। যেখানে ড্রামা আছে, অ্যাকশন আছে, গল্প আছে, মন ছুঁয়ে যাওয়া গান আছে। সেই সাথে এই ছবি এমন এক চরিত্রে রণবীর কাপুরকে দেখা যাবে যেটিতে আগে কখনো দেখা যায়নি তাকে।

‘অ্যানিমেল’-এ রণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অনিল কাপুরকে দেখা যাবে। রণবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। এই ছবিতে খল চরিত্রে রয়েছেন ববি দেওল। সন্দীপ রেড্ডি পরিচালিত এই ছবিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়ও মুক্তি পাবে।

 

View this post on Instagram

 

A post shared by T-Series (@tseries.official)

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরঅ্যানিমেলটিজারপোস্টাররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT