চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামোসের থেকে এলো ‘১০ হাজার’ গোলটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
সেভিয়ার খেলোয়াড় রামোস গোল উদযাপন করছেন, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের এক খেলোয়াড়ের করা ফাউলে ফ্রি-কিক পেয়েছিল সেভিয়া। ইভান রাকিটিচের নেয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন সার্জিও রামোস। তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেখা পেয়েছে ১০ হাজারতম গোলের। এভারটনের সাবেক ফরোয়ার্ড ড্যানিয়েল আমোকাচি ক্লাব ব্রুগের হয়ে ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলটি করেছিলেন।

রামোস রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৫ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলের দেখা পেয়েছিলেন। ইউরোপের ক্লাব ফুটবলে সেরার আসরে এটিই একজন খেলোয়াড়ের প্রথম এবং সাম্প্রতিকতম গোলের মধ্যে সময়ের দীর্ঘতম ব্যবধান।

স্প্যানিশ ডিফেন্ডারের কীর্তির এখানেই শেষ নয়। চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্ডারদের মধ্যে গোলদাতার তালিকার শীর্ষেও উঠেছেন রামোস। তার সঙ্গে টুর্নামেন্টটিতে যৌথভাবে ১৬ গোল করা ডিফেন্ডাররা হলেন- ব্রাজিলের রবার্তো কার্লোস ও স্পেনের জেরার্ড পিকে।

Banglabid

আসরটির ইতিহাসে চতুর্থ বয়স্ক গোলদাতা এখন রামোস। বুধবার রাতে পিএসভি আইন্দোহভেনের বিপক্ষে ৩৭ বছর ২৪৪ দিন বয়সে গোল করেছেন তিনি।

সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাতাটি পেপের নামে। গত ৭ নভেম্বর পোর্তোর হয়ে ৪০ বছর ২৫৪ দিন বয়সে পর্তুগিজ ডিফেন্ডার নিশানাভেদ করেছিলেন। ৩৮ বছর ৫৯ দিনে রোমার হয়ে ২০১৪ সালে গোল করেছিলেন ফ্রান্সিসকো টট্টি। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাকালীন ৩৭ বছর ২৯০ দিনে বয়সে জালে বল জড়ান রায়ান গিগস।

রামোসের জন্য আলোচিত ম্যাচে দল হিসেবেও রেকর্ড গড়েছে সেভিয়া। বি-গ্রুপের খেলায় স্প্যানিশ ক্লাবটির কোচ ডিয়েগো আলোনসো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলারদের নিয়ে শুরুর একাদশ সাজান। খেলতে নামার সময় সেভিয়ার খেলোয়াড়দের গড় বয়স ছিল ৩২ বছর ১৯ দিন। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ৩১ বছর ৩৩১ দিন গড় বয়সের দল নামিয়ে রেকর্ড গড়েছিল ইন্টার মিলান।

Reneta

ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও হেরে মাঠ ছাড়ে সেভিয়া। ঘরের মাঠে ৩-২ গোলে পরাজিত হয়ে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসভি এইন্ডহোভেনরামোসলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তর ফিফটির পর পাগলাটে দৌড়ে আউট মমিনুল

পরবর্তী

বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর অবস্থা অনেকটাই স্বাভাবিক

পরবর্তী
রাজধানীতে হরতালের কারণে যানজট ও ট্রাফিক জটলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর অবস্থা অনেকটাই স্বাভাবিক

তেলেঙ্গানায় নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলেঙ্গানায় নির্বাচন: ভোট নিয়ে তারকাদের উচ্ছ্বাস

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT